পুবের কলম ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানাল ইরান। এক অনুষ্ঠানে দেশটির শীর্ষ পরমাণু আলোচক আলি বাঘেরি কানি এ ঘোষণা করে বলেন, আইএইএ-র সাথে কার্যকর এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে ইসলামিক প্রজাতন্ত্র। ইরানকে আইএইএ ও এনপিটির একটি কার্যকর এবং দায়িত্বশীল সদস্য হিসেবে বর্ণনা করেছেন আলি বাঘেরি কানি।
আরও পড়ুন:
তাঁর দাবি, ইরানের পারমাণবিক জ্ঞান এবং এ সংক্রান্ত সক্ষমতা রয়েছে।
তেহরান ও আইএইএ-র মধ্যে আলোচনা চলমান থাকার বিষয়টি কারও অজানা নেই বলেও তিনি মনে করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কয়েকটি ইস্যুতে ইরান এবং আইএইএ বিভক্ত। সংস্থাটি তেহরানকে তিনটি অঘোষিত সাইটের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করেছে।আরও পড়ুন:
জবাবে ইরান জানিয়েছে, ওই সাইটগুলোতে দূষণের একটি বাহ্যিক উৎস ছিল।
তবে এই বিষয়ে আইএইএকে বিস্তারিত জানানো হয়েছে। আইএইএ কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতে শীঘ্রই তেহরানে আসতে চলেছে। এর আগে এক অনুষ্ঠানে বাঘেরি বলেন, ইরানের সন্ত্রাস-বিরোধী আইকন মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ইরানি কর্মকর্তারা সমস্ত ক্ষমতা ব্যবহার করবে। বাঘেরি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইরাক সরকারও সোলাইমানি হত্যার বিচারে সহায়তা করবে। এতে দু’দেশের মধ্যে নতুন অধ্যায় সূচিত হতে পারে।’ সোলাইমানিকে তিনি জাতীয় নেতা হিসেবে বর্ণনা করেন।