পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা ‘পাগলামো’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ , তোপ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের। তিনি বলেন, ইসরাইলের উসকানিমূলক ও উগ্র আচরণের পরিপ্রেক্ষিতে ইরানের প্রতিক্রিয়া একেবারেই স্বাভাবিক, আইনসঙ্গত এবং বৈধ।
বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় বৈঠকে বক্তৃতাকালে এরদোয়ান বলেন, “তুরস্ক এই সংঘাতের অবসান চায়। আমরা বিশ্বাস করি, এই সংকট কূটনৈতিকভাবে সমাধান সম্ভব। আঙ্কারা এ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, “ইসরাইল একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালিয়ে যে নৃশংসতা দেখিয়েছে, তা আসলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডকে কোনওভাবেই সমর্থন করা যায় না।”
আরও পড়ুন:
তুরস্ক অতীতেও ইসরাইলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই কূটনৈতিকভাবে সক্রিয় অবস্থানে থেকেছে তুর্কি। বর্তমানে ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে এরদোয়ানের এমন অবস্থান আঞ্চলিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বলে অনেকে মনে করেন।