পুবের কলম ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রেল মন্ত্রক, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকার। এবার স্বজনহারাদের পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকেও। বাংলার নিহত যাত্রীদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দুর্ঘটনার জেরে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল মন্ত্রক।
পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে নিহত ও আহতদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বাংলার সরকারকেও। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।