কৌশিক সালুই, বীরভূম:- "২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি সিট দিলেই হবে তাহলেই বাংলায় মমতার সরকার পড়ে যাবে", নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাম নবমীর মিছিলে হামলা করার কারোর হিম্মত হবে না যদি বাংলায় বিজেপির সরকার হয় এভাবেই শুক্রবার সিউড়িতে এসে ধর্মীয় বিভাজনের তাস খেললেন বিজেপির সর্বভারতীয় নেতা।
আরও পড়ুন:
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার, কেন্দ্রের তিন মন্ত্রী প্রতিমা ভৌমিক, নিশীথ প্রমাণিক এবং সুভাষ সরকার, বাংলা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
আরও পড়ুন:
পঞ্চায়েত নির্বাচনের আগেই সিউড়ির সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ৩৫ টি দখলের লক্ষ্যমাত্রা দিলেন বঙ্গ বিজেপিকে। পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দিলেন যে তাহলেই বাংলায় সরকার পড়ে যাবে।
আর বিজেপির সরকার এলেই রামনবমীর মিছিল হবে নির্বিঘ্নেই। বাংলার মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষন সঙ্গে রাজনীতির জন্যই হাওড়া হুগলির মতো জায়গায় ধর্মীয় মিছিলে হামলা হয়েছে।আরও পড়ুন:

এই বীরভূম জেলায় বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, যার তদন্ত এনআইএ করছে। ওই ফুটবল বিস্ফোরকে যদি কোথাও বিস্ফোরণ হতো তাতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হতো তা কল্পনার বাইরে। ডাবল ইঞ্জিন সরকারের ফের স্বপ্ন ফেরি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আসামে বিজেপি সরকার আসার ফলে অনুপ্রবেশ গরু পাচার যেমন বন্ধ হয়ে গিয়েছে বাংলাতেও উন্নয়ন হবে।
তিন লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই চাকরি কি এখন বাংলায় হয়েছে। পরিবারে মাথাপিছু পাঁচ কিলো করে চাল গম দেওয়া হচ্ছে ফ্রিতে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ওই প্রকল্পকে নিজের ছবি পাঠিয়ে রাজ্যের প্রকল্প বলে চালানোর চেষ্টা করছে। প্রতি বাড়িতে স্বচ্ছ পানীয় জল দেওয়ার প্রকল্পের কাজ চলছে জোর কদমে সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলায়।আরও পড়ুন:
মেট্রোরেল, রেল, এইমস, ক্যান্সার হাসপাতাল, ভারতমালা প্রকল্পের জাতীয় সড়ক প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্প বাংলায় হয়েছে। লক্ষ লক্ষ মহিলার পরিবারে উজালা প্রকল্পে বিনা পয়সায় ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
নাম না করে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেন যে গরু পাচার মামলায় জেল খাটছে সেই ব্যক্তি এখনো এই জেলার শাসকদলের সভাপতি হয়ে আছে। পরবর্তী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির হবে এবং ডবল ইঞ্জিন সরকারের চলবে এখানে। বাংলার মানুষ অনেক উন্নয়নের স্বাদ পাবে। বাম কংগ্রেস তৃণমূল সমস্ত দল রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল একমাত্র বিজেপি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করছে।আরও পড়ুন:
দুদিনের পশ্চিমবাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্ডাল বিমানবন্দর থেকে তিনি সিউড়িতে হেলিকপ্টারে করে আসেন। প্রথমে তিনি সার্কিট হাউস সংলগ্ন তথ্য সংস্কৃতি দফতরে এসে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করেন, তারপর বেনীমাধব স্কুল ময়দানে দলীয় সভা করেন সেখান থেকে জাতীয় সড়ক লাগোয়া বীরভূম জেলা বিজেপির নবনির্মিত দলীয় কার্যালয়ের দারদঘাটন করেন। শেষে তিনি হেলিকপ্টারে করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।