শফিকুল ইসলাম, রানাঘাট: সফরের শেষ দিন রানাঘাটে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার কৃষ্ণনগরে রাজনৈতিক সভাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সভা থেকে কেন্দ্রকে কড়া আক্রমণ করার পাশাপশি দলীয় কর্মীদের সতর্কও করেছেন তিনি।
আরও পড়ুন:
পাশাপাশি বুধবার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজনৈতিক সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা ও দেন তৃণমূল নেত্রী।
বুধবারের এই রাজনৈতিক সভা করার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন নদিয়া জেলাতেই। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত ছাতিমতলা আমবাগান মাঠ এলাকাতে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:

প্রশাসনিক বৈঠক থেকে নদিয়া জেলার একাধিক প্রকল্প উন্নয়ন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন:
এই প্রশাসনিক বৈঠক থেকে কয়েকটি ভেসেলের সূচনা ও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর।
কালীপুজোর আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি জেলায় মাল নদীতে হড়পা বানে মৃত পরিবারদের আত্মীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন কালীপুজো মিটলেই ফের তিনি তার জেলা সফর শুরু করবেন। ইঙ্গিত মত তিনি জেলা সফর শুরু করেছেন।