পুবের কলম, ওয়েবডেস্ক: কালবৈশাখীর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাসকে সত্যি করে শিলাবৃষ্টির সম্ভাবনা। দুই বঙ্গেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
তার আগে মঙ্গলবার থেকেই দুই বঙ্গে কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কালবৈশাখীর আগেই শিলাবৃষ্টিতে ভিজতে পারে বাংলা। এই ঘনঘটা আরও সাতদিন ভোগাবে বঙ্গবাসীকে। অন্তত এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
সোমবার এ ব্যাপারে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই রঙের সতর্কতা জারি করেছে তারা। উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ঝোড়ো হাওয়ার এবং বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের আশঙ্কা, বাংলা ঘেঁষে ঝাড়খণ্ডের সীমানায় তৈরি হচ্ছে একটি অক্ষরেখা।
যা বাংলাতেও জলীয় বাষ্প সঞ্চার করবে। তার জেরেই বাংলায় এই ঝড়-বৃষ্টি চলবে। শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।আরও পড়ুন:
মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই আশঙ্কা থাকছে। তবে তার পরও উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্য দিকে, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: