পুবের কলম ওয়েবডেস্কঃ সর্বোচ্চ আদালতের আদেশে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্যকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্ষমতাচ্যুত মন্ত্রীর নাম আরিয়েহ দেরি। তিনি দেশটির স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:
সরকারের সঙ্গে বিচার বিভাগের চলমান টানাপোড়েনের মধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই আদেশ এল।
মন্ত্রিসভার বৈঠক শেষে নেতানিয়াহু জানান, তিনি ইসরাইলের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিয়েহ দেরিকে বরখাস্ত করেছেন।আরও পড়ুন:
গত বছর কর ফাঁকির অভিযোগে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেরিকে দায়িত্ব পালনের জন্য অযোগ্য বলে ঘোষণা করে। গত বুধবার সুপ্রিম কোর্ট ইসরাইলি প্রধানমন্ত্রীকে দেওয়া এক আদেশে জানায়, দেরিকে অবশ্যই মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। মন্ত্রিসভার বৈঠকের সময় নেতানিয়াহু দেরিকে বলেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে এবং এক অবর্ণনীয় অনুভূতি নিয়ে আপনাকে আমি সরকারের মন্ত্রিসভা থেকে অপসারণ করতে বাধ্য হচ্ছি।
’ তবে এই পদটি শাস পার্টির অন্য কোনও সদস্যের কাছেই যাবে। এই বিষয়ে নেতানিয়াহু আরও বলেছেন, তিনি দেরিকে সরকারে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, ইহুদি জাতীয়তাবাদী রাজনৈতিক দল শাস গত নভেম্বরে নেতানিয়াহুর দলের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে। এরপর গত মাসে শাস পার্টির নেতা আরিয়েহ দেরিকে নেতানিয়াহু ইসরাইলের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব দেন।