পুবের কলম, ওয়েবডেস্ক: ১৪ দিন ধরে যন্তরমন্তরে প্রতিবাদ মঞ্চে বসে রয়েছেন দেশের মহিলা কুস্তিগীররা। তাঁদেরকে সমর্থন জানাতে একে একে যোগ দিয়েছেন ভিআইপি থেকে সাধরণ কৃষক। আর এই সমর্থন জানাতে আসা মানুষজনকে আটকে দেবার প্রাণপন চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কৃষক ও কংগ্রেস নেতাদের আটক করার পর এবার ধর্ণা মঞ্চে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর জন্য বরখাস্ত করা হল হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন (এইচএডব্লিউএ)-র তিন সদস্যকে।
আরও পড়ুন:
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-র নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে এইচএডব্লিউএ।
রেসলিং ফেডারেশনের সভাপতি ও বিজেপি নেতা ব্রিজ ভুষণ শরন সিংহের বিরুদ্ধে যাওয়ায় বরখাস্তের খাঁড়া নেমে এসেছে এই তিনজনের বিরুদ্ধে।আরও পড়ুন:
যে তিনজনকে বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে, তাঁরা হলেন বীরেন্দ্র সিং দালাল, সঞ্জয় সিং মালিক ও জয় ভগবান। হরিয়ানায় তাঁরা নিজ নিজ জেলার কুস্তি সংস্থার সচিব।
আরও পড়ুন:
একটি নির্দেশিকায় বলা হয়েছে, এই তিনজন যন্তরমন্তরের প্রতিবাদীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন। যা কিনা কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী অনৈতিক পদক্ষেপ।
তারা কুস্তি সংস্থার নিয়মের বিরুদ্ধে গেছেন বলেই জেলা অ্যাসোসিয়েশনগুলিকে অনুরোধ করা হচ্ছে, এই ৩ জন সদস্যকে যেন হরিয়ানা অ্যামেচার রেসলিং অ্যাসোসিয়েশন এর সবরকম কার্যকলাপ থেকে দূরে রাখা হয়।আরও পড়ুন:
দেশের কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌন নির্যতনের অভিযোগ আনার পরও তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। এই নিন্দনীয় ঘটনায় সরব হয়েছেন অনেকেই। দেশের অন্যান্য প্রান্তের কুস্তিগীররা একে একে এসে এই প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন। এই সম্মিলিত প্রতিবাদের সুরে ভয় পেয়েই বরখাস্তের নীতি অবলম্বন করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।