আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেইমার হীন ব্রাজিলের কষ্টার্জিত জয়।একটি গোল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলিজে পড়ে বাতিল করে দেয়া হলো। অবশেষে কাঙ্খিত সেই গোল এলো ৮৩তম মিনিটে। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে, ক্যাসেমিরোর পা থেকে।
আরও পড়ুন:
এই একটিমাত্র গোলেই ইউরোপের শক্তিশালী দল সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে নেইমার খেলতে পারেননি। ছিলেন না ডিফেন্ডার দানিলোও। নেইমারহীন ব্রাজিল কেমন করে সেটাই ছিল দেখার।
তারওপর সুইৎজারল্যান্ডের বিপক্ষে অতীত ইতিহাস ভালো নয়। বিশ্বকাপে ইউরোপের এই দেশটিকে কখনো হারাতে পারেনি সেলেসাওরা। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপে অবশ্য একম্যাচ বাকি থাকতেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল।আরও পড়ুন: