পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কে "চাপিয়ে দেওয়া নিপীড়ন" বলে অভিযোগ করেছেন তিনি। এসআইআর-এর চাপে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কমিশনের অপরিকল্পিত পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
কংগ্রেস সাংসদের মতে, এসআইআর নিছক আমলাতান্ত্রিক পদক্ষেপ নয়, এটি একটি "পরিকল্পিত ষড়যন্ত্র"। দেশের নাগরিকদের নির্যাতন এবং ভোটার চুরির পথকে প্রশস্ত করতে ডিজাইন করা কাগজপত্রের গোলকধাঁধা। রাহুল বলেন, "এসআইআর-এর ছদ্মবেশে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়ানো হয়েছে। ফলাফল?
হার্ট অ্যাটাক, স্ট্রেস ও আত্মহত্যা। তিন সপ্তাহে ষোলজন বিএলও প্রাণ হারিয়েছে। এসআইআর কোনও সংস্কার নয়, এটি একটি আরোপিত অত্যাচার।"আরও পড়ুন:
কমিশনকে তোপ দেগে কংগ্রেস নেতা বলেন, "যদি উদ্দেশ্য বিশুদ্ধ হত, তবে নির্বাচন কমিশন এই উন্মত্ত তাড়াহুড়োর চেয়ে জবাবদিহিতাকে মূল্য দিত। বিএলও-রা লাগাতার মানসিক চাপে জীবনকে শেষ করে দিচ্ছে।" কমিশনের ভূমিকাকে 'ক্ষমতার বেদীতে গণতন্ত্র উৎসর্গ করার ষড়যন্ত্র' বলেও তোপ দেগেছেন রাহুল। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস নির্বাচনী অখণ্ডতা রক্ষার লড়াই চালিয়ে যাবে।