নয়ন কুইরী, পুরুলিয়া: আলু, পেঁয়াজ, আদার মতো টমেটো সাধারণ মানুষের হেঁশেলের এক নিত্যপ্রয়োজনীয় উপাদান। টমেটো এমন এক উপাদান যা ছাড়া আমিষ বা নিরামিষভোজী কোনও মানুষের চলেই না। সেই টমেটোর দাম পুরুলিয়া জেলায় এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাভ দূরের কথা। মাত্র ১ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। টমেটো নিয়ে পুরুলিয়ার বিভিন্ন অংশে হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে।
উৎপাদন খরচও উঠছে না, ফলে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে গাছ থেকে ফসল না তুলেই জমিতে ফেলে রাখছেন অনেকে। পুরুলিয়া জেলা তথা আড়ষা জঙ্গলমহল এলাকার কৃষকরা জানিয়েছেন, বাজারে টমেটোর চাহিদা তলানিতে এসে ঠেকেছে। চকলেচ, লজেন্সের দামে বিক্রি হচ্ছে টমেটো। অনেক ক্ষেত্রেই ফসল বিক্রি করা সম্ভব হচ্ছে না, ফলে মাঠেই নষ্ট হচ্ছে। যারা বিক্রি করতে পারছেন, তারাও লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না। কৃষকরা এখন সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। সিরকাবাদ গ্রামের কৃষক বলাই রাজোয়াড় বলেন, ‘অনেক আশা নিয়ে বিঘার পর বিঘা টমেটো চাষ করেছিলাম। ভেবেছিলাম এই বছর লাভবান হব, কিন্তু এখন দেখি বাজারে টমেটোর দাম এতটাই পড়ে গেছে যে প্রতি কুইন্টালে মাত্র ৫০ টাকা লাভ হচ্ছে। এত কম দামে বিক্রি করে তো ঋণ শোধ করাও সম্ভব নয়!’ শিবকল্যাণ মণ্ডল নামে এক কৃষক বলেন, ‘আমাদের দুরবস্থা চরমে পৌঁছেছে। জমিতে টমেটো পাকছে, কিন্তু বাজারে ন্যায্য দাম নেই। বাধ্য হয়ে ফসল জমিতেই ফেলে রাখতে হচ্ছে। ফ্রিতেও নিতে চাইছে না কেউ।’ কৃষকদের দাবি, সরকার যদি রফতানি, প্রসেসিং বা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের ব্যবস্থা করে, তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।আরও খবর
ডাইনি অপবাদ, পুরুলিয়ায় কালীপুজোর রাতে আদিবাসী মহিলাকে নৃশংস হত্যা!
দক্ষিণ চব্বিশ পরগনায় দাম না পাওয়ায় বাগানে নস্ট হচ্ছে টমেটো
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর