পুবের কলম, ওয়েবডেস্ক: আজ আলোর উৎসব দীপাবলি। সেজে উঠেছে গোটা দেশ। গতকাল অযোধ্যায় সরযূ নদীর তীরে প্রায় ২০ লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই শুভক্ষণের সূচনা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ২২ হাজার স্বেচ্ছাসেবকদের এই প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
প্রায় গোটা শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলো, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারিদিকের অন্ধকার ঘুচে যায়।
আরও পড়ুন:
দীপাবলির সময়ে পালিত হয় দীপান্বিতা কালীপুজো। সেটি এই দীপাবলিরই অঙ্গ। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্যুইট করে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু বলেন, ‘সারা দেশের মানুষকে জ্ঞানের প্রদীপ ব্যবহার করে, অভাবগ্রস্তদের জীবন আলোকিত করার চেষ্টা করা উচিত। আমি দেশের সকল মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’আরও পড়ুন:
ট্যুইট করে প্রধানমন্ত্রী লেখেন, 'সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক।
আমি আশা করি, আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন।'আরও পড়ুন:
ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ লিখেছেন ‘সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব সবার জীবনে সুখ, স্বাস্থ্য, সমৃদ্ধি নিয়ে আসুক।' প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে লিখেছেন, ‘সবাইকে দীপাবলির উষ্ণ শুভেচ্ছা। এই উৎসব আপনার জীবনে আনন্দ, স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে আসুক।’
আরও পড়ুন: