পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। মঙ্গলবার আদানি ও বিবিসি-র তথ্যচিত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নিরব থাকার ঘটনায় প্রধানমন্ত্রীকে কার্যত তুলোধনা করলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সেই প্রশ্নের জবাব না দিয়ে সময় কাটানোর জন্য অনর্গল আজগুবি কথা বলে গেছেন প্রধানমন্ত্রী।
তিনি এও বলেন, লোকসভা ও রাজ্যসভার দীর্ঘ বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তাঁর গায়ে কাদা ছুঁড়ছে বিরোধীরা। কিন্তু তাঁর গায়ে এসব লাগছে না কারণ দেশের কোটি কোটি মানুষ তাঁকে সুরক্ষিত রেখেছে।আরও পড়ুন:
স্ট্যালিন বলেন, লোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণী থেকে রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের অনেক কথা বাদ দেওয়া হয়েছে, কারন প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলির উত্তর দেননি। তাঁর মতে, নরেন্দ্র মোদি দেশের প্রথম এমন প্রধানমন্ত্রী, যিনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে তিনি ইডি-র মত সংস্থাকে ব্যবহার করেছেন।
কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এনফোর্সমেন্ট ডিরক্টরেট নাকি দেশে বিরোধী ঐক্য তৈরি করে দিয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি এদিন আক্রমণ করেছেন তামিলনাডুর রাজ্যপাল এন রবিকেও। তামিলনাডুর রাজ্যপালকে তিনি কেন্দ্রের এজেন্ট বলে আক্রমণ করেছেন। তামিলনাডুতে অনলাইন গেমিং এর জন্য তরুণদের প্রাণ যাচ্ছে। অনলাইন গেমিং নিয়ন্ত্রণে একটি বিল এনেছে স্ট্যালিনের সরকার। তাঁর অভিযোগ, রাজ্যপাল ইচ্ছা করেই ওই বিলে সই করছেন না।