পুবের কলম ওয়েবডেস্ক : দেশজোড়া গণবিদ্রোহের চাপে অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতির অভিযোগ ও ছাত্র-যুবকদের লাগাতার আন্দোলনের মুখে সেনাবাহিনীও তাঁকে ইস্তফার পরামর্শ দেয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, মঙ্গলবার সেনাপ্রধান অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগের অনুরোধ জানান। সেনার তরফে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে রাজি হন ওলি। এরপরই তিনি গণবিদ্রোহের দাবি মেনে পদত্যাগ করেন।