পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির নির্বাচনী ইশতেহার এবং ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে এবার কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বিজেপির নির্বাচনী ইশতেহারে তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে ‘শ্বেতপত্র’ প্রকাশের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তাঁর পাল্টা দাবি, বাংলার আগে অসমের ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক প্রধানমন্ত্রী।
মোদিকে নিশানা করে সুস্মিতা দেব বলেন, “প্রধানমন্ত্রী বলছেন তাঁরা তৃণমূল নেতাদের এবং বাংলার দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করবেন।
বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল। সেই সুর আরও চড়িয়ে সুস্মিতা দাবি করেন, এই প্রক্রিয়ায় কোনো একটি বিশেষ ধর্ম নয়, বরং হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, “আমরা প্রথম থেকেই বলছি যে আমরা এসআইআর-এর বিরোধী নই। কিন্তু বাংলার মতো এত বড় একটি রাজ্যে নির্বাচন কমিশন সমস্ত নিয়ম ও আইন ভেঙে এই কাজ করেছে, যা দেশের ইতিহাসে আগে কখনও হয়নি। বাংলায় বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে এক গোপন আঁতাঁত চলছে।” বাংলার নির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী সুস্মিতা স্পষ্ট জানিয়ে দেন, যত চক্রান্তই হোক না কেন, বাংলায় পুনরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে—এটা নিশ্চিত।