পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে আরও এক পরিচিত সাংবাদিককে আটক করল ইউনুসের পুলিশ। বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীরকে রবিবার সন্ধ্যায় একটি জিম থেকে ডিবি দপ্তরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। রবিবার সারারাত তাঁকে সেখানে আটক করে রাখলেও কি কারণে আটক করা হয়েছে তা কাউকে জানানো হয়নি। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, অভিজ্ঞ সাংবাদিক, বিশিষ্ট অভিনেত্রী-গায়িকা এবং দুই মডেলের বিরুদ্ধে গোপনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। সাংবাদিক আনিস আলমগির, অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন ছাড়া বাকি যে দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে, তাঁরা হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।আরও পড়ুন:
আরও পড়ুন:
বাংলাদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনিস আলমগীর সাংবাদিকদের বলেছেন, ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।