পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে একাধিকবার ধর্ষণ। এমনই অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের এক সরকারি মেডিক্যাল ইনস্টিটিউটের। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
গত দুই সপ্তাহের মধ্যে ওই মেডিক্যাল ইনস্টিটিউটে ধর্ষণের দ্বিতীয় ঘটনা।আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে ডেপুটি কমিশনার অব পুলিশ বিশ্বজিৎ শ্রীবাস্তব বৃহস্পতিবার জানান, "অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের পরিচয় ও ঠিকানা যাচাই করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নির্যাতিত নার্সিং ছাত্রীর জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হবে।"
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের এক চিকিৎসক সহকর্মী আরেক চিকিৎসকের বিরুদ্ধে 'লাভ জিহাদ'-এর অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ‘লাভ জিহাদ’-এর ফাঁদে ফেলা হয় এবং বিয়ের আগে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার সঙ্গে কথা বলেছিলেন। তবে সেই মামলার অভিযুক্ত এখনও পলাতক।