পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বই ভাসছে বৃষ্টিতে। রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালে সাময়িক বিরতি দেখা গেলেও এ দিন ফের মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। কর্ণাটকে রেড অ্যালার্ট। কেরলেও বিপর্যস্ত জনজীবন।
আরও পড়ুন:
মহারাষ্ট্র, কেরল এবং কর্ণাটক রাজ্যে বৃষ্টির কারণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে কেরলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। মঙ্গলবারেও কেরলে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। শহরের মধ্যে ট্রেনগুলি দেরিতে চলাচল করছে। নিচু এলাকাগুলি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। শহর এবং গ্রামের রাস্তায় যানজট তৈরি হয়েছে। সোমবার রাত থেকে রেললাইনে গাছ উপড়ে পড়ায় উত্তরের জেলাগুলির উদ্বেগ বাড়িয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, কোঝিকোড়-আরিকোড় রুটে একটি বিশাল গাছ উপড়ে পড়ার পরে একটি বিদ্যুতের তার রেল লাইনের উপরে গিয়ে পড়ে, এমনটাই জানা গিয়েছে জেলা কর্তৃপক্ষ সূত্রে। এদিকে, আচমকাই পাহাড়ের উপর থেকে একটি বড় গাছ উপড়ে গিয়ে নীচে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
সোমবার বিকেলে ঘটনাটি ঘটছে উত্তরাখণ্ডের চাকরাতার টাইগার জলপ্রপাতের পাদদেশে। আহত হয়েছেন তিনজন।
অনেকেই জলপ্রপাতের জলধারায় তখন স্নান করছিলেন। সেই সময়ে আচমকাই জোরালো একটি শধ হয়। তার পরেই শোনা যায় আর্তনাদ।আরও পড়ুন:
পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল এসে গাছের নীচে চাপা পড়া দেহ এবং আহত পর্যটকদের উদ্ধার করে। সিমলাতেও ভয়াবহ অবস্থা আবহাওয়ার। হিমাচল আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে, ২ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ২৮ মে পর্যন্ত জারি হয়েছে কমলা সতর্কতা।