পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৯ জন। দ্রুতগামী একটি ইকো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
দিল্লির সঙ্গে আগ্রাকে যুক্ত করা এই যমুনা এক্সপ্রেসওয়েতে গত কয়েক বছরে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। মূলত অতিরিক্ত গতি এবং ভোরের দিকে চালকদের ক্লান্তি বা ঘুম এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের এই ঘটনা আবারও এক্সপ্রেসওয়েতে যান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।