পূবের কলম ওয়েবডেস্কঃ ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। সেই পথেই রওনা দিয়েছে একদল তীর্থযাত্রী। ৩ জুলাই অমরনাথে পৌঁছানর কথা তাঁদের। আর তার মধ্যে ঘটে বিপত্তি।
শুক্রবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহালের শের বিবি এলাকায় হঠাৎ করেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর যখম হলেন তিনজন তীর্থযাত্রী।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, তাঁদের সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। আপাতত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতরা হলেন, কুন্দন কুমার (৫৯), এবং অনিতা গুপ্তা (৪৯) বিবেক (১০)। স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে মন্তব্য করে বলেন, এদিন সকাল থেকেই অমরনাথ যাওয়ার রাস্তা পিচ্ছিল ছিল। আর মূলত সেই কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে তারা।আরও পড়ুন:
উল্লেখ্য, তীর্থযাত্রীদের টেম্পো ট্রাভেলার গাড়িটি উল্টে যেতেই ঘটে এই বিপত্তি।
আমরনাথ যাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করতে উপত্যকায় আরও ১৫০ কোম্পানি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি প্রশাসনের তরফ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। এই বছরে অমরনাথ যাত্রায় কোনও প্রকার নিরাপত্তার ফাঁক না থাকে তার জন্য সব দিক খতিয়ে দেখছে প্রশাসন।আরও পড়ুন:
প্রসঙ্গত উল্লেখ্য এই বছর থেকেই প্রথম হেলিকপ্টারে অমরনাথ যাত্রা শুরু হবে। চলতি মাসের ১১ তারিখ পর্যন্তও চলবে অমরনাথ যাত্রা। তীর্থ যাত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর সরকার। ৪৩ দিনের এই যাত্রায় কোনও প্রকার সমস্যা না হয় তার জন্য প্রখর নজরদারি চালাচ্ছে পুলিশ।