পুবের কলম ওয়েব ডেস্কঃ দু’বছর পর জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। গত ২ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে ছিলেন তিনি। ২০২০ সালে হাথরাস কাণ্ডের সময় আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে কাপ্পানের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন:
তখন থেকেই তিনি জেলবন্দি ছিলেন। আইনশৃঙ্খলা ভঙ্গ করা এবং অশান্তি ছড়ানোর অভিযোগের সঙ্গে সঙ্গে কাপ্পানের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলাও হয়েছিল।
অন্য মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে শুক্রবার একটি আর্থিক তছরুপের মামলায় তাঁকে জামিন দিল আদালত। সব ঠিক থাকলে দু’বছর বাদে জেল থেকে মুক্তি পাবেন কেরলের এই সাংবাদিক।আরও পড়ুন:
উল্লেখ্য, ২ বছর আগে হাথরাসকাণ্ডের খবর করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেফতার করে যোগী সরকারের পুলিশ। তাঁর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে বলে অভিযোগ সরকারের।
কাপ্পানের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার ইউএপিএ আইনে মামলা করেছিল। কাপ্পানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেছে ইডিও।আরও পড়ুন:
২০২০ সালে গ্রেফতার হওয়ার পরে টানা দু’ ই বছর লখনউ জেলে বন্দি ছিলেন কাপ্পান। সেই সময়ে হাথরসে এক তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাথরসের দিকে রওনা দিয়েছিলেন সাংবাদিক সিদ্দিক কাপ্পানও।
আরও পড়ুন:
প্রাথমিক পর্যায়ে এলাকায় অশান্তি তৈরির অভিযোগে কাপ্পানকে আটক করা হয়। ২০২০ সালের ৫ অক্টোবরের পর থেকে কাপ্পানের ঠাঁই হয়েছিল লখনউ জেল।