পুবের কলম, ওয়েবডেস্ক: সভ্য সমাজে এজেনো এক অসভ্যতা। কাজের টার্গেট পূরণ না করতে পারায় কর্মচারীদের অমানবিক শাস্তি দিল এক বেসরকারি সংস্থা। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা গিয়েছে, এক কর্মীকে গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো করে ব্যবহার করা হচ্ছে। হাঁটু গেড়ে হাটানো থেকে মাটি থেকে জিভ দিয়ে চেটে কয়েন তোলানো হয়। কয়েকজনকে অর্ধনগ্নও করা হয়।
জানা গিয়েছে, কর্মীদের এভাবে শাস্তি দেওয়ার কারণই হল মাসিক টার্গেট পূরণ করতে না পারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বহু নেটিজেনরা। এক এক্স ব্যবহারকারীর বক্তব্য, ক্রীতদাসের থেকেও ভয়ঙ্কর অবস্থা। সভ্য সমাজে এই ঘটনা বর্বরোচিত।Modern day slavery🤬
Employees at Hindustan Power Links claim they are punished for missing sales targets..allege they were forced to crawl, lick spit & bark like dogs
আরও পড়ুন: