পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি (Humayun's Tomb) সংলগ্ন দরগার ছাদ ভেঙে নিহত ৬। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ইমামসহ ১৫-২০ জন ছিলেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত কমপক্ষে পাঁচজনকে চিকিৎসার জন্য এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার সন্ধ্যায় নামাযের জন্য দরগা যাচ্ছিলেন মুসল্লিরা। সেই সময় ১৫-২০ জন দরগার ভিতরে ছিলেন। উক্ত সময়েই ছাদ ধসে পড়ে। বলা বাহুল্য, দরগাহ শরীফ পাট্টে শাহ নিজামুদ্দিন পূর্বের হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত।
আরও পড়ুন:
ঘটনার পরপরই দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস), দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সহ একাধিক উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়।
আরও পড়ুন: