পুবের কলম ওয়েবডেস্ক: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এই অভিযোগে প্রথমে ইসরাইর এবং পরে আমেরিকা ইরানে হামলা চালায়। এবার এই হামলা নিয়ে সরব হল রাশিয়া। ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলাকে অজুহাত হিসাবে দেখছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করেন।
রুশ রাষ্ট্রদূত বলেন, “ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর যে কোনও ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব হামলা শুধু অবৈধ নয়, বরং তেজস্ক্রিয় দূষণের মারাত্মক ঝুঁকি তৈরি করছে। যা গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি।”আরও পড়ুন:
তিনি আরও জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে—ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
রুশ প্রতিনিধি পরিষ্কারভাবে বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আইএইএর প্রকাশিত প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক উদ্দেশেরর ইঙ্গিত দেয় না। বরং এটি প্রমাণ করে যে, তেহরান এখনও পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করছে।”