পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের শক্তিশালী পারমাণবিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার কথা স্বীকার করে নিলেন আন্তর্জাতিক পারমণবিক শক্তি সংস্থার পরিচালক রাফায়েল গ্রোসি।
বুধবার, ইরানের পারমাণবিক কেন্দ্রের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকেন তিনি। গ্রোসি বলেন, “ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে পরিদর্শন প্রক্রিয়া স্থগিত রাখা আইএইএ’র পক্ষে গ্রহণযোগ্য নয়।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, “আমরা পরিদর্শকদের তেহরানের কেন্দ্রগুলোতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। আলোচনা এবং স্বচ্ছতা ছাড়া পরমাণু নিরাপত্তা রক্ষা সম্ভব নয়।
”আরও পড়ুন:
ইরান বারবার অভিযোগ করে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সময় আইএইএ কোনও নিন্দা জানায়নি। এমনকি নিরপেক্ষ ভূমিকা পালন করতেও ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:
এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সংসদ আইএইএ-এর সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করার বিষয়টি বন্ধ রেখেছে। ইরানের উপর অন্যায় ও বেআইনিভাবে সামরিক আক্রমণ করার তীব্র প্রতিবাদ।
আরও পড়ুন:
আইএইএ আরও বলেছে, “ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে আইএইএ-এর আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।”