পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। তারই মধ্যে বুধবার লেবাননে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। বুধবারের এই হামলার পরেই নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ইসরায়েলি হামলার কড়া সমালছনা করেছেন।

 

আজ বৃহস্পতিবার আলবারেস বলেছেন, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করেনি, সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে সদ্য যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তারও লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, এর আগেও ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেছিলেন আলবারেস। স্পেন এই হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে দাবি করেছে। ইতিমধ্যেই স্পেনের তরফে যুদ্ধের সঙ্গে জড়িত যেকোনো বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহার করায় নিশেধাজ্ঞা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এদিন আলবারেস তাঁর দেশের পার্লামেন্টে ইসরায়েলি হামলার বিষয়টি তুলে ধরেন।

তিনি সংসদের নিম্নকক্ষে সদস্যদের বলেন, ইসরায়েল শুধু যুদ্ধবিরতি লঙ্ঘনই করেনি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা লেবাননে শত শত বোমা ফেলেছে। এটা গ্রহণযোগ্য নয়। 

এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেহরানে স্পেনের দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। তা পুনরায় চালুর কথা ঘোষণা করেছে স্পেন।

আলবারেস বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্পেন পুনরায় তেহরানে তাদের দূতাবাস খুলে দেবে। তিনি আরও জানান, স্পেনের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে বলা হয়েছে। ইরানের রাজধানি থেকে যাতে শান্তি প্রতিষ্ঠায় স্পেন অংশগ্রহণ করতে পারে সেটাই তাঁদের দেশের লক্ষ্য। 

অন্যাদিকে, লেবাননে হামলা নিয়ে নিজেদের সাফাই দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে,  তাদের হামলায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাইপো মারা গিয়েছেন।  তাদের দাবি, জঙ্গি দমন করতেই এই হামলা। ইরানও দাবি করেছে, লেবাননের ওপর ইসরায়েলের হামলা যুক্তবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে।