পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেসের এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সরকারি এক মুখপাত্র বলেন, শনিবার শহরতলির একটি আবাসিক এলাকার সড়কে বন্দুক হামলা চলে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো জানান, গুলিবিদ্ধ সাতজনের মধ্যে তিনজন গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। নিহতদের পরিচয় জানা যায়নি।আরও পড়ুন:
সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তাও এখন স্পষ্ট নয়।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই। ‘প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা’ হয়েছে বলে প্রথমে ফোন আসে পুলিশের কাছে। এরপর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। এর আগে ২১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মন্টেয়ারি পার্কের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হন।