পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বিএলওদের প্রশিক্ষণ পর্ব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই অবস্থায় এসআইআরকে কেন্দ্র করে সংগঠনকে আরও শক্ত করতে বিএলএ-সহ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই তিনি দফায় দফায় প্রশিক্ষণ শুরু করবেন এবং শুক্রবার বিকেল সাড়ে ৪টায় একটি ভারচুয়াল বৈঠকে যোগ দেবেন প্রায় ৬ হাজার নেতা-কর্মী, সাংসদ, বিধায়ক ও মন্ত্রী।
এসআইআরে বুথভিত্তিক কাজ কীভাবে হবে, তা নিজে বুঝিয়ে দেবেন অভিষেক।আরও পড়ুন:
তৃণমূল জানিয়েছে, প্রতিটি বুথে বিএলএ ২-র প্রস্তুতি সম্পূর্ণ। অভিজ্ঞ বুথ এজেন্ট ও স্থানীয় নেতা-কর্মীরাই থাকছেন দায়িত্বে। দলের বক্তব্য, “একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়”, এই লক্ষ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের দিকেও এটি নির্ণায়ক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।