পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার ওপর চাপ তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তা সত্ত্বেও পূর্ব পরিকল্পনামাফিক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে রাশিয়া। ফলে দেশটি থেকে তেল-গ্যাস আমদানি ওপর বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইইউ।
আরও পড়ুন:
আল-জাজিরা জানিয়েছে, রাশিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল ও গ্যাস। যার ওপর ইউরোপ বহুলাংশে নির্ভরশীল।
রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বড় রকমের জ্বালানি সংকটে পড়তে পারে পুরো ইউরোপ। এ আশঙ্কা থেকে এতদিন তেল-গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা থেকে বিরত ছিল ইইউ।আরও পড়ুন:
এবার রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন ইইউ এর বিদেশী নীতি বিষয়ক প্রধান জোসেপ। তবে তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা ইউরোপের জ্বালানি সংকটকে তীব্র করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।
আরও পড়ুন:
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই আমেরিকা এবং ইইউ রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপের জন্য তার সদস্য রাষ্ট্রগুলো র কাছ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। তবে রাশিয়ার ওপর তেল নিষেধজ্ঞা আরোপের বিষয়টি ব্রাসেলস বৈঠকে একটি কঠিন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ বেশিরভাগ ইইউ’র রাষ্ট্র রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন সংকট আরো খারাপের দিকে যেতে থাকলে রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞায় কোনও ‘বাধা’ থাকা উচিত নয়।
আরও পড়ুন: