পুবের কলম, ওয়েবডেস্ক: সোশ্যাল সাইট এক্স-এর বিরুদ্ধে তদন্ত ইউরোপীয় ইউনিয়ন। আইন লঙ্ঘনের অভিযোগে ডিজিটাল পরিষেবা আইনের (ডিএসএ) অধীনে এই তদন্ত করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে তাঁরা।
আরও পড়ুন:
গত বছর নভেম্বরে ডিজিটাল পরিষেবা আইনটি কার্যকর করেছে ইউনিয়ন।
সোশ্যাল সাইট, অনলাইন প্ল্যাটফর্ম এবং সার্চ ইঞ্জিনের বেআইনি কার্যকলাপ এবং জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করতে এই আইন আনা হয়েছে। সেই আইনের অধীনেই এক্স-এর বিরুদ্ধে তদন্ত করা হবে। অবৈধ বিষয়বস্তুর বিস্তার প্রতিরোধ এবং তথ্য ম্যানুপুলেট ঠেকাতে এক্স-এর বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ইউউ। বিশেষত 'কমিউনিটি নোটস' সিস্টেমের উপর জোর দেওয়া হবে জানিয়েছে কমিশন।আরও পড়ুন:
এক্স-এর ইন্টারফেসের একটি সন্দেহজনক প্রতারণামূলক ডিজাইন যেমন সাবস্ক্রিপশন পণ্যগুলি এবং ব্লু চেকগুলির উপর ফোকাস করবে। কমিশন বলেছে, এখন অগ্রাধিকারের বিষয় হিসাবে বিষয়গুলি নিয়ে গভীরভাবে তদন্ত করা হবে। এই তদন্তে প্রমাণ সংগ্রহের কাজ করবে তদন্তকারীরা। এর আগে ইসরায়েলে হামাস যুদ্ধে এক্স, মেটা ও টিকটকের মত সোশ্যাল সাইটগুলিকে ক্ষতিকর এবং অবৈধ বিষয়বস্তু মোকাবিলার জন্য সর্তক করেছিল ইউরোপীয় ইউনিয়ন। এবার সরাসরি এলন মাস্কের এক্স-এর বিরুদ্ধে তদন্ত নির্দেশ দিল ইউউ।