প্রীতম কোলে, হাওড়া: হাওড়ার সিটি পুলিশ কমিশনারেটের অফিস সম্পূর্ণ সৌরশক্তিচালিত করা হল। মঙ্গলবার বিকেলে এর সূচনা করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। তিনি জানান, আজকে আমরা হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফ থেকে নতুন একটা উদ্যোগ নিলাম। ৩০.৪ কিলোওয়াট একটা সোলার প্ল্যানেল লাগানো হয়েছে।
আরও পড়ুন:

আইসিআইসিআই ব্যাঙ্কের সিএসআর প্রজেক্টে এই সোলার প্যানেল করা হল। আমাদের গোটা অফিসে বিদ্যুৎ লাগে ২৭ কিলোওয়াট। এর থেকেও আমরা বেশি বিদ্যুৎ সোলার প্যানেলের মাধ্যমে পাব। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন বাংলা।
হাওড়া সিটি পুলিশ কমিশনারেট অফিস পুরোটাই আমরা সৌরশক্তিচালিত করলাম। এটা পুরোটাই সোলার পাওয়ার্ড অফিস হল। এটা আমরা প্রথম শুরু করলাম।আরও পড়ুন:
সি সুধাকর জানান, আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে সিএসআর প্রজেক্টে অন্যান্য থানাতেও এইভাবে সোলার প্যানেল যাতে লাগানো যায় সেই উদ্যোগ নেওয়া।