রুবায়েত মোস্তাফা, কোচবিহার: আত্মসমর্পণকারী কেএলও জঙ্গি এবং লিঙ্কম্যান ও তাদের পরিবারের সদস্যদের স্পেশাল হোম গার্ডের নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে যাওয়া সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে মঙ্গলবার কোচবিহারের জেলাশাসকের দফতরে আবেদনপত্র জমা দিল সারেন্ডার কেএলও লিংকম্যান ওয়েলফেয়ার সোসাইটি।
আরও পড়ুন:
সংগঠনের পক্ষ থেকে তাপস রায়, মিনু বর্মন, আনোয়ার হোসেনরা বলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা এবং ঘোষণা অনুযায়ী আত্মসমর্পণকারী কেএলও এবং লিংকম্যানদের মূলস্রোতে ফেরাতে এবং স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে ইতিমধ্যে দুটি ধাপে স্পেশাল হোম গার্ডের চাকরির ব্যবস্থা হয়েছে।
আরও পড়ুন:
তৃতীয় ধাপে, যে সকল আত্মসমর্পণকারী কেএলও এবং লিংকম্যান ও চাকরির বয়স উত্তীর্ণ হয়ে যাওয়া এবং নিহত (শহীদ) পরিবারের সদস্যদের স্পেশাল হোম গার্ডে নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে তাদেরও অবিলম্বে নিয়োগের জন্য আমরা সংস্থার পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ রাখছি।
আরও পড়ুন:
সংগঠন সূত্রে জানা গিয়েছে যে, প্রথম ও দ্বিতীয় ধাপে ইতিমধ্যে যথাক্রমে ১১৭ এবং ১৫১ জন, সর্বমোট ২৬৮ জনের স্পেশাল হোম গার্ডে চাকরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
তৃতীয় ধাপে মোট ১৫১ জনের পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে এই সংগঠনের পক্ষে আনোয়ার হোসেন জানিয়েছেন।