পারিজাত মোল্লা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্য মাত্রা পেল শুক্রবারে সিবিআইয়ের সিট প্রধানের তদন্তে অব্যাহতি চাওয়ার আবেদন। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে যাতে ছেদ না পড়ে,সেজন্য আদালতের নজরদারিতে সিবিআইয়ের সিট গঠন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই সিটের অন্যতম সদস্য ধরমবীর সিংহ তদন্তে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে সিট (বিশেষ তদন্তকারী দল) তৈরি হয়েছে। সিটের তদন্তকারী অফিসাররা এই মামলারই তদন্ত করছেন। এই তদন্তপ্রক্রিয়া থেকেই এবার অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিটের প্রধান সিবিআইয়ের আধিকারিক ধরমবীর সিং।
সেই মর্মে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন ওই সিবিআই আধিকারিক। শুক্রবার সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেহেতু আদালত এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া সিটের সদস্য ধরমবীর সিংহের তদন্তে অব্যাহতি আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সেই কথা জানাল সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। পাশাপাশি সিবিআই-এর বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককেও রাখা যায় কি না? সেই বিষয়টি নিয়েও ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের অনেক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। অধিকাংশ মামলা চলছে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল আদালত। সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল আদালত থেকে।উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই-সিট নিয়ে কড়া পদক্ষেপ করতেও দেখা গিয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর গঠিত সিটে আগে সোমনাথ বিশ্বাস নামে আধিকারিক ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ওই সিবিআই অফিসারকে বিশেষ তদন্তকারী দল থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কী কারণে তিনি এই নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়টি তখন তিনি খোলসা করেননি। তবে বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল, সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে সরাতে হবে। তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না।’ এইরকম অবস্থানে তটস্থ ছিলেন সিবিআইয়ের একাংশ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তদন্তে অব্যাহতি আর্জি জানিয়েছেন তিনি।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অব্যাহতি চান সিট প্রধান
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩, ১৩:৪২
আরও খবর
ন্যায়বিচারের নামে তামাশা বন্ধ করুন: আইপিএস আত্মহত্যায় কেন্দ্র-রাজ্যকে নিশানা রাহুলের
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
SSC-র পর বড় ধাক্কা সঞ্জীব খন্নার, সাত বিচারপতিকে বদলির সুপারিশ
জামার বোতাম খোলা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড আইনজীবীর
টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, 'ফাঁসানো হচ্ছে' দাবি বিচারপতির
টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, 'ফাঁসানো হচ্ছে' দাবি বিচারপতির
'গুজব' ছড়ানো হচ্ছে, বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত বিবেচনাধীন: সাফ জানাল সুপ্রিমকোর্ট
'গুজব' ছড়ানো হচ্ছে, বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত বিবেচনাধীন: সাফ জানাল সুপ্রিমকোর্ট
বুকে হাত মানেই ধর্ষণ নয়, বিচারপতির মন্তব্যে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
বুকে হাত মানেই ধর্ষণ নয়, বিচারপতির মন্তব্যে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জয়মাল্য বাগচী, কলেজিয়ামের সুপারিশে সিলমোহর রাষ্ট্রপতির
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জয়মাল্য বাগচী, কলেজিয়ামের সুপারিশে সিলমোহর রাষ্ট্রপতির
নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?
নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?
মঙ্গলাহাট পরিদর্শনে এসে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি নওশাদ সিদ্দিকীর
মঙ্গলাহাট পরিদর্শনে এসে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি নওশাদ সিদ্দিকীর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর