পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার অরিগনে ৩০ বছর আগের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল যমজ শিশু। ১৯৯২ সালে এই ভ্রূণ দান করেছিলেন এক মার্কিন দম্পতি। এর আগে ২০২০ সালে হিমায়িত ভ্রূণ থেকে মলি গিবসন নামে এক শিশুর জন্ম হয়। ওই ভ্রূণ ২৭ বছর আগে হিমায়িত করে রাখা হয়েছিল। অরিগনে জন্ম নেওয়া শিশু দু’টিকে বলা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বয়সী শিশু।
’ গত ৩১ অক্টোবর রাচেল রিজওয়ে ও ফিলিপ রিজওয়ের কোল আলো করে আসে একটি ছেলে ও একটি মেয়ে। আমেরিকার ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু দু’টির নাম রাখা হয়েছে লিডিয়া ও টিমোথি রিজওয়ে। জন্মের সময় লিডিয়ার ওজন ছিল আড়াই কেজি আর টিমোথির ওজন ২ দশমিক ৯২ কেজি। উল্লেখ্য, আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে শিশু জন্ম নেওয়ার পর ভ্রূণ অতিরিক্ত থেকে গেলে অজ্ঞাত এক দম্পতির পক্ষ থেকে মার্কিন সংস্থায় তা দান করা হয়। ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে ওই ভ্রূণ ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করে রাখা হয়। পরে ২০০৭ সাল থেকে ওয়েস্ট কোস্টের একটি পরীক্ষাগারে এ ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়। সেখান থেকে ১৫ বছর পরে লিডিয়া ও টিমোথির জন্ম। রিজওয়ে দম্পতি বলেন, ‘সবচেয়ে দীর্ঘ সময় ধরে হিমায়িত হয়ে আছে, এমন কোনও ভ্রূণ আমরা খুঁজিনি। কিন্তু যা ঘটেছে তা অসাধারণ। একদিকে তারা আমাদের ছোট শিশু হলেও বয়সের হিসাবে সবচেয়ে বেশি বয়সী শিশু তারা।’৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম যমজ শিশুর!
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২২, ১৫:১৫
আরও খবর
আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়
ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম
পাকিস্তানে জন্ম নেওয়ায় উসমান খোয়াজার সঙ্গে ‘বিদ্বেষমূলক’ আচরণ করা হয়েছে, ক্ষোভ বিসিসিআই কর্তার
চার মাস আগে জন্মে প্রিম্যাচিউর শিশু জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে
ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি
ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি
হাসপাতালে কন্যা সন্তান জন্মালে নেন না কোনো টাকা, ভ্রূণহত্যা রুখতে অভিনব উদ্যোগ পুণের চিকিৎসকের
হাসপাতালে কন্যা সন্তান জন্মালে নেন না কোনো টাকা, ভ্রূণহত্যা রুখতে অভিনব উদ্যোগ পুণের চিকিৎসকের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর