পুবের কলম, ওয়েবডেস্ক: বিরোধ মিটিয়ে ফের একসঙ্গে দুই ভাই। ২০ বছর পর উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে আবার একজোট হলেন। আসন্ন মুম্বই পুরসভা নির্বাচনে তারা একসঙ্গে লড়বেন। মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জনকে সত্যি করে বুধবারই এই ঘোষণা করেছেন তাঁরা।
এদিন এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, ”আমি সরকারি ভাবে ঘোষণা করছি শিব সেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একসঙ্গে ভোটে লড়বে। মুম্বই পাবে মারাঠি মেয়র।” সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে উদ্ধব বলে ওঠেন, ”যাই ঘটে যাক না কেন, মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।”আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, গত জুলাইয়েই দীর্ঘ দুই দশক পরে তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন ছিল, দুই তুতো ভাইয়ের হাত মেলানো স্রেফ সময়ের অপেক্ষা ছিল। অবশেষে ক্যামব্যাক করলেন তারা। মারাঠা রাজনীতিতে এটা বড় চমক।