পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকার সমালোচনা করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। তিনি বলেন, তুর্কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের দেশগুলি জোরালো পরিকল্পনা নিয়েছে। সুলেমান সোয়লু বলেন, তুরস্কে আমেরিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পশ্চিমা মিডিয়াগুলো কাজ করে চলেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু গণমাধ্যম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বৈরাচারী এবং অত্যাচারী শাসক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি জানান, বিশ্বের যেসব দেশে আমেরিকার নিজের পছন্দের প্রার্থী থাকে, সেখানে ওয়াশিংটন একই ধরনের কাজ করে থাকে।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্কের রাজনীতিতে পশ্চিমাদের অনধিকার চর্চার সমস্ত পথ বন্ধ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। এজন্য পশ্চিমা দেশগুলো তাদের লক্ষ্য বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। এমন কোনও নির্বাচন নেই যাতে আমেরিকা নাক গলায় না।’ সুলেমান সোয়লু গত সপ্তাহে অভিযোগ করেছিলেন যে, আসন্ন নির্বাচনে ফের অভ্যুত্থান ঘটিয়ে তুরস্কের সরকার বদলের চেষ্টা করতে পারে আমেরিকা, যেমনটি তারা ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চেষ্টা করেছিল। এছাড়া, ১৯৬০ এবং ১৯৭১ সালে তুরস্কে যে সামরিক অভ্যুত্থান ঘটেছিল তার জন্যও আমেরিকাকে দায়ী করেন তিনি।তুরস্কের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা পশ্চিমাদের, সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ মে ২০২৩, ১৫:২৯
আরও খবর
গাড়ি থেকে লালবাতি সরানোর নির্দেশ, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বৈঠক মন্ত্রী অশোকের
শীঘ্রই ৬,৫০০ কর্মী নিয়োগ হবে! বিরাট ইঙ্গিত দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
‘আমার নমিনেশনও বাতিলের চেষ্টা হয়েছিল’, বিজেপি-কমিশনকে তোপ মমতার
মিসড কলেই সমর্থন! নির্বাচনের আগে নতুন কৌশল তৃণমূলের মহুয়া মৈত্রের
মিসড কলেই সমর্থন! নির্বাচনের আগে নতুন কৌশল তৃণমূলের মহুয়া মৈত্রের
নির্বাচন: এবার ভোটের ডিউটিতে সরকারি হাসপাতালের চিকিৎসকরাও, কমিশনের সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক
নির্বাচন: এবার ভোটের ডিউটিতে সরকারি হাসপাতালের চিকিৎসকরাও, কমিশনের সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক
রাজ্যের বাইরে চিকিৎসায় গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি বাধ্যতামূলক, মন্ত্রীদের জন্য নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
রাজ্যের বাইরে চিকিৎসায় গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি বাধ্যতামূলক, মন্ত্রীদের জন্য নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী, নেটপাড়ায় হাসির রোল
ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী, নেটপাড়ায় হাসির রোল
বাংলায় অবাধ ও শান্তিতে ভোটই লক্ষ্য: পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ কড়া নির্দেশ কমিশনের
বাংলায় অবাধ ও শান্তিতে ভোটই লক্ষ্য: পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ কড়া নির্দেশ কমিশনের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ