আরও পড়ুন:
আগামীকাল রাজ্য বিধানসভায় পেশ হচ্ছে বাজেট, আরও নির্দিষ্টভাবে বললে ভোট অন অ্যাকাউন্ট। বিধানসভা নির্বাচন সামনে রেখে এবারও সামাজিক সুরক্ষা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রাপ্তি সীমিত থাকায় রাজ্যবাসীর নজর এখন পুরোপুরি নবান্নের দিকেই। সূত্রের খবর, আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ সড়ক নির্মাণে জোর দেওয়া হতে পারে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
২০২৫–২৬ অর্থবর্ষে যেখানে এই খাতে ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল, এবার তা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি অস্থায়ী কর্মীদের জন্যও কিছু নতুন সুবিধা ঘোষণা হতে পারে।আরও পড়ুন:
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রের বকেয়া এবং রাজ্যের উপর আর্থিক চাপ থাকলেও, সামাজিক সুরক্ষায় কোনও রকম আপস না করার বার্তাই দিতে চাইছে রাজ্য সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, ভোটের আগে জনমুখী বাজেট উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।