পুবের কলম ওয়েবডেস্কঃ পঞ্চম রাউন্ডের ভোটে জিতে চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়লেন ঋষি সুনাক। অবশ্য প্রথম কয়েক রাউন্ডের ভোট শেষেই তাঁর ফাইনালে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষ দুইয়ের লড়াইয়ে তাঁর বিরুদ্ধে কে থাকবেন তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হবে লিজ ট্রাসের। পঞ্চম রাউন্ডের ভোটাভুটি শেষে ছিটকে যান পেনি মরডান্ট।
এই রাউন্ডে কনজারভেটিভ এমপিদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছেন ঋষিকে। লিজ পেয়েছেন ১১৩ ভোট। পেনি ১০৫টি ভোট পেয়ে ছিটকে যান দৌড় থেকে। প্রথম থেকে পঞ্চম রাউন্ড পর্যন্ত লড়াইয়ে ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির এমপিরাই। তবে এবার হবে আসল লড়াই। চূড়ান্ত পর্বের নির্বাচনে ভোট দেবেন কনজারভেটিভ পার্টির প্রায় দেড় লক্ষাধিক সদস্য। উল্লেখ্য, গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেওয়ার পরই দলের তরফে পরবর্তী নেতার খোঁজ শুরু হয়। প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে ৭জন উঠে আসেন। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি। চলতি মাস থেকেই শুরু হবে চূড়ান্ত দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। কনজারভেটিভ সদস্যদের ঠিকানায় যাবে ব্যালট পেপার। তারা তাতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত দফার ভোটের ফল প্রকাশ পাবে। তখনই জানা যাবে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম। চূড়ান্ত দফার ভোটে জয় পেলে ভারতীয় বংশদ্ভুত ঋষিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।ফাইনালে সুনাক বনাম ট্রাস ব্রিটিশ মসনদে কে বসবেন?
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ জুলাই ২০২২, ১৪:৪২
আরও খবর
ফয়জানের রহস্য মৃত্যুর কিনারা করতে আবাসিকদের 'পলিগ্রাফ' করাতে চায় সিট
বগটুই কান্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু মামলায় তদন্ত সিটে আরও দুই আইপিএস
ফাইনাল আয়োজিত না হলে চ্যাম্পিয়ন গুজরাত
চূড়ান্ত পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু মেটায়
মোদির সঙ্গে সুনাকের আলোচনায় স্থান পেল খালিস্তানি হামলা সহ ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ
মোদির সঙ্গে সুনাকের আলোচনায় স্থান পেল খালিস্তানি হামলা সহ ঋণখেলাপি শিল্পপতিদের ভারতে প্রত্যর্পণ
BREAKINGNEWS: কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসার ঘোষণা মুখ্যমন্ত্রী
BREAKINGNEWS: কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসার ঘোষণা মুখ্যমন্ত্রী
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর