পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে এই হামলা শুরু হয় বলে জানা গেছে।
আরও পড়ুন:
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের কয়েকটি শহরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর ফলে তেল আবিব ও জেরুজালেম শহরে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়। একই সময়ে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়।আরও পড়ুন:
আরও পড়ুন:
পরিস্থিতির অবনতির কারণে প্রতিবেশী দেশগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। কাতারে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে এবং কুয়েতের উপকূলীয় এলাকায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, পানডুবি জাহাজের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল ইরানের বিভিন্ন ভবন, নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনা এবং আধাসামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।