মাদ্রিদ, ১৫ নভেম্বর: গাজা উপত্যকায় যায়নবাদী ইসরাইলের চালানো বর্বর ‘গণহত্যা’ ও ‘যুদ্ধাপরাধ’ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ৬০ জনেরও বেশি রাজনীতিবিদ। ইউরোপ ও লাতিনা আমেরিকার ৬০ জনেরও বেশি বামপন্থী রাজনীতিবিদ এ আহ্বান জানান। স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা বলেন, ‘আমরা নিরব থেকে এবং ইসরাইলকে সহযোগিতা করে এই গণহত্যা চালিয়ে যেতে হতে দেব না। যদি আপনারা বর্বরতা বন্ধ না করেন তাহলে আপনাদেরকে তদন্তের আওতায় আনা হবে।’ স্পেনের এই মন্ত্রী মূলত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নিয়েছেন।
ইসরাইলের গণহত্যার ব্যাপারে যে পিটিশন তৈরি করা হয়েছে তাতে দখলদার সরকারের কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে যাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ। পিটিশনে জোর দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট যে অপরাধ করেছে সে ব্যাপারে আইসিসির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক সংস্থাটি। এই পিটিশনে ফিলিস্তিনের ওপর থেকে ইসরাইলি দখলদারির অবসান ঘটানোরও দাবি জানানো হয়। পিটিশনে সই করেছেন স্পেনের মন্ত্রী ইয়ন বেলারা, ব্রিটেনের লেবার দলের প্রাক্তন প্রধান জেরেমি করবিন, ফরাসি রাজনীতিবিদ ম্যানোন অবরি, পর্তুগালের বামপন্থী নেতা জোয়ানা মর্তেগা এবং বেলজিয়ামের ওয়ার্কার্স পার্টির নেতা পিটার মার্কেন্স।ইসরাইলি গণহত্যা তদন্তের আহ্বান বিশ্বের ৬০ নেতার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১৪:০৭
আরও খবর
ইউরোপা লিগে স্টেডিয়ামে নিষিদ্ধ হল ইসরাইলের ফুটবল সমর্থকরা
যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও
আত্মসমর্পণ করবে না ইরান, প্রতিরোধ গড়বে তুলবে: হুঁশিয়ারি খামেনির
ইরানে আটকে বাঙালি পিএইচডি পড়ুয়া, দুশ্চিন্তায় ঘুম উড়েছে রিজভি পরিবারের
ইসরাইলের আগ্রাসন 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ': ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক ও বৈধ, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
ইসরাইলের আগ্রাসন 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ': ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক ও বৈধ, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
তেহরানের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ভিডিও প্রকাশ ইরানের
তেহরানের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ভিডিও প্রকাশ ইরানের
পূর্ব তেহরানে হামলা ইসরাইলের, বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সময় না দিয়েই হামলা
পূর্ব তেহরানে হামলা ইসরাইলের, বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সময় না দিয়েই হামলা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর