পুবের কলম, ওয়েবডেস্ক: তৎকাল টিকিটে কালোবাজারি রুখতে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। তৎকাল টিকিট পরিষেবা থাকলেও সাধারণ মানুষের ক্ষেত্রে সেই টিকিট কাটতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার তৎকাল টিকিট কাটার নিয়মে বদল আনতে চলেছে রেল। আইআরসিটিসি বলেছে, এবার থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে লগইন আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে।
Advertisement
মনে করা হচ্ছে চলতি মাস থেকেই এই পরিষেবা শুরু করতে পারে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এরফলে প্রকৃত ব্যবহারকারীদের টিকিট পেতে সুবিধা হবে।’