পুবের কলম, ওয়েবডেস্ক: অস্ত্রোপচারের পর দুই রোগীর মৃত্যু দিল্লিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিল্লির কৈলাস এলাকায়। দুই চিকিৎসক ও এক ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন, ডাঃ নীরজ আগরওয়াল, তার স্ত্রী পূজা আগরওয়াল, ডাঃ জসপ্রীত সিং এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান মহেন্দর সিং।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, আসগর আলী নামে এক রোগীকে পিত্তথলির চিকিৎসার জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
তাঁর সার্জারি করার কথা ছিল সার্জন ডাঃ জসপ্রীতের। কিন্তু অপারেশনের সময় ওই চিকিৎসকের বদলে পূজা ও মহেন্দ্র নামের দুই চিকিৎসক অপারেশনের করেন। অপারেশনের রুম থেকে বেরিয়ে আসার পরই আসগর আলীর প্রচণ্ড ব্যথা শুরু হয়। দ্রুত তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।আরও পড়ুন:
রোগীর পরিবারের অভিযোগ, 'ডাঃ আগরওয়াল ও মেডিকেল সেন্টার পরিচালনা করেন। চিকিৎসকরা মেডিকেল প্রোটোকল অনুসরণ না করে একাধিক রোগীর গুরুত্বপূর্ণ অঙ্গে অস্ত্রোপচার করেছেন। ডাঃ আগরওয়াল চিকিৎসক হলেও তিনি জাল নথি দেখিয়ে রোগীদের অস্ত্রোপচার করেন।'
আরও পড়ুন:
এক মামলার তদন্তে জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে ডাঃ আগরওয়াল, পূজা এবং আগরওয়াল মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কমপক্ষে নয়টি অভিযোগ রয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানিয়েছে, চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে।
এমন সাতটি ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।আরও পড়ুন:
১ নভেম্বর, ঘটনার পর চারজন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড মেডিকেল সেন্টারটি তদন্ত করেন। তদন্তে উঠে আসে একাধিকা বেনিয়ম ও গাফিলতি। পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) চন্দন চৌধুরী জানান, 'তদন্তে আগরওয়ালের অস্ত্রোপচার সংক্রান্ত জাল নথি পাওয়া গিয়েছে।' মেডিকেল সেন্টারটি থেকে মেয়াদত্তীর্ণ অস্ত্রোপচারের ব্লেড, অসংখ্য রোগীর মূল প্রেসক্রিপশন স্লিপ, ৪৭টি বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, ৫৪টি এটিএম কার্ডসহ একাধিক পোস্ট অফিসের পাসবুক উদ্ধার করেছে পুলিশ।