পুবের কলম ওয়েবডেস্ক: প্রকাশিত হল  নিট ইউজি ২০২৫ সালের ফলাফল।এই পরীক্ষায় প্রথম হয়েছেন মহেশ কুমার, দ্বিতীয় উৎকর্ষ আওয়াধিয়া এবং তৃতীয় হয়েছেন কৃশাং জোশী।

এই পরীক্ষা হয়েছিল ৪ মে।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন করে শংসাপত্র ডাউনলোড করতে পারবে।এই স্কোরকার্ড ভবিষ্যতে অ্যাডমিশন ও কাউন্সেলিংয়ের সময় বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। তাই এটি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বছর দেশের ৫৫৭টি শহরের ৪,৭৫০টি কেন্দ্রে প্রায় ২২.৭ লক্ষ পরীক্ষার্থী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি (NEET UG) প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল।

বিস্তারিত আসছে .....