পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার গোটা দেশজুড়ে বিভিন্ন সেন্টারে নিট পরীক্ষা হচ্ছে । এই আবহে পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই রাজস্থানের কোটায় আত্মঘাতী হল এক নিট পরীক্ষার্থী। শনিবার রাতে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রী বিহারের বাসিন্দা।
বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ নাম সামনে আনেনি। সপরিবার কোটায় থাকত ওই পরীক্ষার্থী। কয়েকবছর ধরে সেখানেই থাকছিলেন সে।আরও পড়ুন:
এদিকে নিট ২০২৪-এ প্রশ্ন ফাঁসের ঘটনায় বড় পদক্ষেপ গ্রহণ ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-র। ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে অবিলম্বে বহিষ্কার করার নির্দেশ।
পাশাপাশি ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন ১৪ জনের ভর্তি বাতিল করল তারা। গত বছর ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট বা নিট পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পড়ুয়াদের উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ দেশজুড়ে নিট পরীক্ষা চলছে। তার আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল।এনটিএ-র তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে ২২ লক্ষ ৭০ হাজারের বেশি পড়ুয়া নিট পরীক্ষায় বসছে। দেশের ৫০০টি শহরের ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে নিট ইউজি-র পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ এর পাশাপাশি বিদেশে ১৩টি শহরে নিট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷