কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশের সীমা বাতিলের সিদ্ধান্ত ইউজিসির। এই সিদ্ধান্তকে সমর্থন জানাল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:
আরও পড়ুন: Heathrow Airport-এ অগ্নিকাণ্ড: বাতিল একাধিক উড়ান, ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন:
২০১৮ সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি মোট শিক্ষক পদের ১০ শতাংশ সীমা বেঁধে দিয়েছিল।
কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের ১০০টি পোস্ট থাকলে তার মধ্যে সর্বোচ্চ ১০ জন চুক্তিভিত্তিক শিক্ষক থাকতে পারতেন। ইউজিসির নতুন খসড়ায় এই নিয়োগের সীমা প্রত্যাহর করে নেওয়া হল। এরফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের ইচ্ছামতো চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগ করতে পারবে।আরও পড়ুন:
ইউজিসির এই সিদ্ধান্তে নানা মহল থেকে প্রশ্ন উঠছে।
শিক্ষক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তের সমালোচনা করছে। উচ্চশিক্ষায় চুক্তিবদ্ধকরণের দরজা খুলে দেওয়া হল বলে অনেকে মনে করছেন। এরফলে প্রতিষ্ঠানের মান এবং একাডেমির স্বাধীন চেতনাকে ধ্বংস করা হবে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "চুক্তির সীমা প্রত্যাহারের ফলে প্রতিষ্ঠানগুলি দ্রুত শিক্ষক নিয়োগ করে শূন্যপদ পূরণ করা যাবে। শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্ন শিক্ষা লাভ করতে পারবে।"