পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আগে বিজেপির মাস্টারস্ট্রোক ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার গঠন করেছে। কিন্তু, কবে থেকে এই প্রকল্পের সুবিধা মিলবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। একইসঙ্গে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের কি হবে?
তানিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে এনিয়ে বড় ঘোষণা করল নব নির্বাচিত রাজ্য সরকার।আরও পড়ুন:
সরকারের তরফে এদিন ঘোষণা করা হয়েছে, আগামী ১ জুন থেকে অর্থাৎ আগামী মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। উল্লেখ্য, এই প্রকল্পে মহিলাদের প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
সেইমতোই আগামী মাস থেকে এই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদিও এর জন্য আলাদাভাবে আবেদন করতে হবে কি না সেবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই ঘোষণা করেছেন পূর্বের কোনও সরকারি প্রকল্প বন্ধ হবে না। তাহলে কি লক্ষ্মীর ভান্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার একসঙ্গে পাওয়া যাবে? এনিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। এ বিষয়টি অবশ্য স্পষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু না অবধিন মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন।আরও পড়ুন:
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীভাণ্ডারে মহিলারা প্রতিমাসে দেড় হাজার টাকা করে পেতেন। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন ১ হাজার ৭০০ টাকা করে। আগামী জুন থেকে বিজেপির প্রতিশ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলেই স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে।