পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশে ভরাডুবির পর একমাসও পেরোয়নি। তবে এই কয়েকদিনেই তৃণমূল কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কালীঘাটের বৈঠকে দেখা মিলছে না অধিকাংশ বিধায়কের। প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একাধিক নেতা। আর এবার বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি কি অবশেষে নতুন তৃণমূল গড়তে চলেছেন।
জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ নথি হাতে নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত। ফলে জল্পনা তৈরি হয়েছে যে আজ মঙ্গলবার নাকি নতুন তৃণমূলের ভিত্তিপ্রস্তর করতে পারেন ঋতব্রত। যদিও এখনও সেটি জল্পনার স্তরেই রয়েছে, তবে বিজেপি বিধায়ক তাপস রায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।আরও পড়ুন:
সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই হামলা, রিগিং, ভোট পরবর্তী হিংসা, এসআইআর-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে রানি রাসমণি রোডে ধর্নার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা কয়েকজন বিধায়ককে নিয়ে ওয়াই চ্যানেলে আন্দোলন করতে নেমেছেন, আর ঠিক এদিনই ঋতব্রত কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন।
জল্পনা তৈরি হয়েছে ওই নথিতে ৫০ জন বিধায়কের সই সম্মিলিত একটি চিঠি রয়েছে। সেই চিঠি তিনি জমা দিতে পারেন বিধানসভার স্পিকারের কাছে। যদিও আজ স্পিকার নেই ফলে সেই চিঠি স্পিকারের কাছে জমা দিতে পারে। জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্পিকার দিল্লিতে গিয়েছেন। জল্পনা তৈরি হয়েছে, ৫০ বিধায়কের সম্মিলিত সইয়ের ওই চিঠি জমা দিয়ে নতুন তৃণমূলের ভিত্তিপ্রস্তরের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, তাতেদাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস ও তার প্রতীক জোড়াফুলের আসল মালিক মমতা বন্দ্যোপাধ্যায় নন, তাঁরাই হলেন আসল মালিক।আরও পড়ুন:
এনিয়ে প্রথম জল্পনা উস্কে দেন বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দলটি দুভাগ হয়ে গিয়েছে। মহারাস্ট্রের মতো অবস্থা হয়েছে তৃণমূলের। ঋতব্রত ৫০ জন বিধায়ক নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন:
উল্লখ্যে, পরাজয়ের পর থেকেই তৃণমূলে ভাঙন অব্যাহত রয়েছে। কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের নিয়ে যে বৈঠক হয়েছিল তাতে ৮০ জনের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। আর এবার তৃণমূলের ভাঙন আরও প্রকাশ্যে আসছে।