পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেল। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল এন. রবি। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে অ-বিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার শুরু হওয়া বিধানসভা অধিবেশনে, পূর্বের রীতি মেনেই প্রথমে রাজ্যসঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা থাকলেও, কিছুক্ষণের মধ্যেই সভা ছেড়ে বেরিয়ে যান এন. রবি। তাঁর অভিযোগ, বিধানসভায় জাতীয় সঙ্গীতের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, তাই সাংবিধানিক শালীনতা রক্ষার স্বার্থেই তিনি ভাষণ দিতে অস্বীকার করেছেন।রাজ্যপাল সভা ত্যাগ করার পর তাঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ভাষণের সময় বারবার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছিল। পাশাপাশি রাজ্য সরকারের তরফে প্রস্তুত করা ভাষণে বহু তথ্যগত অসংগতি ও বিভ্রান্তিকর বক্তব্য ছিল বলেও অভিযোগ করা হয়। বিবৃতিতে দাবি করা হয়, সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন পরিকল্পনার বাস্তব চিত্র এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সেখানে উপেক্ষিত ছিল। বিশেষ করে বিনিয়োগ ও নারীদের নিরাপত্তা সংক্রান্ত ১২ লক্ষ কোটি টাকার দাবিকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, ডিএমকে নেতৃত্ব পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভার ঐতিহ্য ও সাংবিধানিক প্রথা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শাসক দলের বক্তব্য, নির্বাচিত সরকারের প্রতি অসম্মান দেখিয়েছেন রাজ্যপাল। এমনকি রাজ্যে রাজ্যপালের ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিএমকে।রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ০৭:১৮
আরও খবর
আরটিআই আইন ‘ঠুঁটো’ করার চেষ্টা! মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে আমরণ অনশনের হুঁশিয়ারি আন্না হাজারের
‘যোগা দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়’, হাইকোর্টকে জানাল রাজ্য
ছত্তীসগঢ়ে সরকারি স্কুলে বাধ্যতামূলক দৈনিক 'বৈদিক মন্ত্রোচ্চারণ', রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
কবে থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? বিরাট ঘোষণা রাজ্য সরকারের
কবে থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? বিরাট ঘোষণা রাজ্য সরকারের
বিধান ভবনে বিজেপির তাণ্ডব, প্রতিবাদে কংগ্রেসের মিছিল
বিধান ভবনে বিজেপির তাণ্ডব, প্রতিবাদে কংগ্রেসের মিছিল
সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন
সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন
শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা
শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা
চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির
চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির
সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়া হোক, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর
সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়া হোক, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র