মোল্লা জসিমউদ্দিন: আসন্ন ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। এ দিন কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, -‘যোগা দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়। কেউ স্বেচ্ছায় অংশ নিতে চাইলে নিতে পারবেন, তবে অংশগ্রহণ না করলে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।’ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সময় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদ্বল ভট্টাচার্য রাজ্যের উচ্চ আদালতকে জানান, -‘২১ জুনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে মাত্র। এটি কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়।
’ উল্লেখ্য , গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিকভোগীদের যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলা হয়েছিল। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মামলার শুনানিতে গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, এ ধরনের নির্দেশিকা জারির ক্ষেত্রে রাজ্যের আইনগত এক্তিয়ার রয়েছে কি না? সেই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনের তরফে জোরকদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই রেড রোড এবং সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ব্যবস্থার বিরুদ্ধেও হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যদিও রাজ্যের উচ্চ আদালত রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি এবং কোনও অন্তর্র্বর্তী স্থগিতাদেশও দেয়নি। তবে জনসাধারণের সুবিধার্থে বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।‘যোগা দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়’, হাইকোর্টকে জানাল রাজ্য
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ জুন ২০২৬, ২১:৫৮
আরও খবর
আরটিআই আইন ‘ঠুঁটো’ করার চেষ্টা! মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে আমরণ অনশনের হুঁশিয়ারি আন্না হাজারের
যোগ দিবসে সরকারি কর্মীদের উপস্থিতি কি বাধ্যতামূলক? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
ছত্তীসগঢ়ে সরকারি স্কুলে বাধ্যতামূলক দৈনিক 'বৈদিক মন্ত্রোচ্চারণ', রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ আবশ্যিক করা ‘অপ্রয়োজনীয়’: শশী থারুর
সরকারি অনুষ্ঠানে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ আবশ্যিক করা ‘অপ্রয়োজনীয়’: শশী থারুর
চার দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, অংশ নেবেন কোয়াড বৈঠকে
চার দিনের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, অংশ নেবেন কোয়াড বৈঠকে
কবে থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? বিরাট ঘোষণা রাজ্য সরকারের
কবে থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? বিরাট ঘোষণা রাজ্য সরকারের
প্রযুক্তির ধাক্কা: ৩ হাজার কর্মী ছাঁটল অ্যাক্সিস ব্যাঙ্ক
প্রযুক্তির ধাক্কা: ৩ হাজার কর্মী ছাঁটল অ্যাক্সিস ব্যাঙ্ক
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক: অসাংবিধানিক বলে তীব্র বিরোধিতা মুসলিম পার্সোনাল ল বোর্ডের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের
‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র