পুবের কলম,ওয়েবডেস্ক: বুধবার দুপুরে ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল ওড়িশার মানুষ। জাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চারজনের। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোকের পরিবেশ তৈরি হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন শ্রমিক।

ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে বাহানাগা বাজার স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। তার পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। তারই মধ্যে এই ঘটনায় বিড়ম্বনায় রেল কর্তৃপক্ষও।